বড়লেখায় ৫ম বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সম্পন্ন
- আপডেট সময় : ০৯:১৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 129
বড়লেখায় আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯ টা পি.সি উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে ১১ ডিসেম্বর সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় সিলেট বিভাগ থেকে ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান (পবিত্র উমরাহ হজ্জ পালনের) অধিকারী হন মাদরাসাতুত তাহফিজ চারখাই মাদ্রাসার ছাত্র রেজাউল করিম রাজু, দ্বিতীয় স্থান (নগদ ৫০ হাজার) টাকার অধিকারী হন জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসা সিলেটের ছাত্র আমজাদ রশিদ সারওয়ার, তৃতীয় স্থান (নগদ ৩০ হাজার) টাকার অধিকারী হন মাদরাসাতুত তাহফিজ চারখাই মাদ্রাসার ছাত্র ছাকিব আহমদ। চতুর্থ থেকে দশম তম পুরস্কার ক্রমান্বয়ে প্রত্যেকে নগদ ৩ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাফিজ মাওলানা ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও জনপ্রিয় আবৃত্তিকার ইলিয়াস হাসানের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মাওঃ শায়েখ বদরুল ইসলাম, মাওলানা শায়েখ আব্দুল কাদির, মাওলানা সায়েখ নজরুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মোঃ এমাদুল ইসলাম, মাওলানা সায়েখ রমিজউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, মাওলানা হাবিবুর রহমান, প্রভাষক রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুর নুর, এম আব্দুর রহমান শাহিন, আব্দুল আজিজ, আব্দুল জব্বার, মাওলানা মখলিছুর রহমান প্রমুখ।
পুরস্কার বিতরণ শেষে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে তেলাওয়াত করেন-শায়খ ক্বারী ঈদী শা’বান (তানজানিয়া), শায়খ ক্বারী সালাহ মুহাম্মদ সুলাইমান (মিশর), শায়খ ক্বারী জাওয়াদ হোসাইনী (ইরান), শায়খ ক্বারী মুফতী শাহাবুদ্দীন (পাকিস্তান), শায়খ ক্বারী আব্বাস উদ্দিন (চট্টগ্রাম), বিশ্বজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া (ঢাকা)।


























