০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখায় পাহাড়ি জনপদে সন্দেহজনক বাংলোবাড়ি, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 173
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যে ঘেরা বাংলাবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে। স্থানীয় লোকজনের অভিযোগ আনোয়ার নামে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সাবেক সেনা সদস্যকে সরকারি খাস জমিতে কোটি টাকার বাংলাবাড়ি বানিয়ে দিয়েছেন আমেরিকা প্রবাসি ২৬ বছর বয়সি সুনামগঞ্জের জনৈক যুবক হাসান আহমদ। ওই বাংলোবাড়িতে সন্দেহজনক মানুষের আনাগুনা ও নানা অপরাধ কর্মকান্ড এবং আড্ডা বসার অভিযোগ তোলেন স্থানীয় যুবসমাজ।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা থানার ওসি, ওসি (তদন্ত) ও পুলিশ সদস্যরা রহস্যঘেরা বাংলাবাড়ি পরিদর্শণ ও অভিযোগ তদন্তে গেলে স্থানীয় লোকজন অপরিচিত মানুষের আনাগুনা ও অপরাধ কর্মকান্ড এবং অসামাজিকতা বন্ধের দাবিতে ওই বাড়ি ঘিরে বিক্ষোভ করেন। পুলিশ জানিয়েছে, সরকারি খাস জমিতে বাংলোবাড়ি তৈরী, টিলা ও গাছপালা কর্তনের কোনো অনুমতি ও ভূমির লীজ নেওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আমেরিকা প্রবাসী হাসান আহমদ। এই বাড়িটি ও আমেরিকা প্রবাসী হাসান আহমদ গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। হাসান আহমদের কথিত বন্ধু আনোয়ারকে পাওয়া যায়নি।

বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস জানান, এই রহস্যজনক বাড়ি ও আমেরিকা প্রবাসী হাসান আহমদ এবং তার কথিত বন্ধু সাবেক সেনা সদস্য আনোয়ারকে নিয়ে গোয়েন্দা সংস্থায় নানা তথ্য রয়েছে। এসব তদন্তে বুধবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ, ওসি (তদন্ত) এবং তিনি-সহ পুলিশ কর্মকর্তারা এই বাংলাবাড়িতে যান।

এব্যাপারে আমেরিকা প্রবাসী হাসান আহমদ জানান, আনোয়ারকে বিশ্বাস করে জমি ক্রয় ও বাংলোবাড়ি নির্মাণের জন্য চার কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু জুলাই মাসে দেশে ফিরে টাকার সাথে নির্মাণকাজের মিল পাননি। এ নিয়ে তার সাথে তিক্ততা দেখা দেয়। এরমধ্যে সে আমার ১৩ লাখ টাকা চুরি করেছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এরপর থেকে বিভিন্ন মহলে সে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

ষাটমাকন্ঠ/এএইচআর

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় পাহাড়ি জনপদে সন্দেহজনক বাংলোবাড়ি, তদন্তে নেমেছে পুলিশ

আপডেট সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫