১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটে ৩১০ জন স্কাউটস শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেলেন

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 172

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী’র নিকট হতে অ‍্যাওয়ার্ড গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল মুগনি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট অঞ্চলে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড অর্জনকারী ৩১০ জনকে আজ শনিবার সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়।

আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এ উপলক্ষে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ এবং উপ-কমিশনার ড. মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শাপলা কাব ও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড প্রাপ্তি কেবল একটি স্বীকৃতি নয়, বরং শিশু-কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবাভাব ও নৈতিক গঠনমূলক শিক্ষা অর্জনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্কাউটিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী’র নিকট হতে অ‍্যাওয়ার্ড গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল মুগনি
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী’র নিকট হতে অ‍্যাওয়ার্ড গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল মুগনি

এসময় সিলেট অঞ্চলের কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ৩১০ জন স্কাউটস শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেলেন

আপডেট সময় : ০২:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫