০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

অনলাইন টিকিটিংয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের

দুই মিনিটে ট্রেনের টিকিট শেষ, এটা কোনো সিস্টেম হতে পারে না

ষাটমাকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 140
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের সেবাদানকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সিলেট রেলস্টেশন পরিদর্শন করেন তিনি। সেখানে অনলাইন টিকিটিং ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিলেটের দায়িত্বে থাকা ডিসি সারওয়ার।

রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে জেলা প্রশাসক বলেন,  অনলাইনে ২ মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়– এটা কোনো সিস্টেম হতে পারে না। এই সিস্টেম থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, সেই চিন্তা করা হচ্ছে। যার নামে ট্রেনের টিকিট ক্রয় করা হয়, তিনি ভ্রমণ না করে অন্য কেউ করার ফলে কালোবাজারিরা সুযোগ নিচ্ছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যার টিকিট তিনি ব্যবহার না করলে এতে বোঝা যাবে, সেটা কালোবাজারির মাধ্যমে সেবাগ্রহীতার হাতে এসেছে। আবার বিশেষ পরিস্থিতিতে সেটা দরকারও হতে পারে। সব দিক সমন্বয় করে গ্রহণযোগ্য সমাধান খোঁজা হবে। তবে রেলের কাউকে এ ক্ষেত্রে জড়িত পাওয়া গেলে কর্তৃপক্ষ যেন সর্বোচ্চ ব্যবস্থা নেয়, সেটা নিশ্চিত করা হবে।

এদিকে রেলস্টেশনে উপস্থিত কয়েকজন যাত্রী জানান, অনলাইন টিকিটের এই ভোগান্তি রেলসেবা গ্রহণে এখন সবচেয়ে বড় বাধা। সিলেটের বর্তমান জেলা প্রশাসক সম্পর্কে মানুষের ধারণা আরও আগে থেকেই পরিষ্কার। 

দায়িত্বের সঙ্গে কর্তব্য পালনে কোনো পক্ষের সঙ্গে আপস করার ইতিহাস নেই তাঁর। সিলেটবাসী ডিসি সাওয়ারের সময় সিলেটের সর্বোচ্চ অর্জনের আশা করছে। তিনি  যখন আমলে নিয়েছেন, তখন এর সমাধান মিলবে।

অনলাইন টিকিট ছাড়া রেলসেবার অন্যান্য ইস্যুতে জেলা প্রশাসক বলেন, রেলওয়ের জায়গায় কিছু অসাধু মানুষ স্থাপনা করেছে। সেগুলো উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিলেট রুটে বিশেষ ট্রেন চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন।

সূত্র : সমকাল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনলাইন টিকিটিংয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের

দুই মিনিটে ট্রেনের টিকিট শেষ, এটা কোনো সিস্টেম হতে পারে না

আপডেট সময় : ০৫:২৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫