০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ক্রীড়া কেন্দ্র তরুণদের খেলাধুলায় উৎসাহ জোগাবে

জমকালো আয়োজনে বড়লেখায় ওয়ারিস আলী স্পোর্টস সেন্টারের শুভ উদ্বোধন

রাহিন আহমদ নোবেল, দক্ষিণভাগ উত্তর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 208

বড়লেখায় জমকালো আয়োজনে ওয়ারিস আলী স্পোর্টস সেন্টারের শুভ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অতিথিবৃন্দ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে বড়লেখা উপজেলার প্রাণকেন্দ্র সীমান্তঘেঁষা ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী ব্র্যাক অফিসের পাশে, মেইন রোড সংলগ্ন আধুনিক ক্রীড়া কেন্দ্র ‘ওয়ারিস আলী স্পোর্টস সেন্টার’–এর শুভ উদ্বোধন। গত ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ারিস আলী স্পোর্টস সেন্টার পরিবারের সদস্য সিরাজ উদ্দিন, সেন্টারের স্বত্বাধিকারী জাকের আহমদের পিতা আলাউদ্দিন, এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পোর্টস সেন্টারের পরিচালক দেলওয়ার হোসেন লাল, ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন, ইউপি সদস্য রাসেল আহমদ ও হিফজুর রহমান, বড়লেখা উপজেলা বিএনপির সহ-সভাপতি নছিব আলী, সাবেক সহ-সভাপতি ময়নুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়েদ আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবি সিদ্দিকী দুলাল, সাবেক ফুটবলার বেলাল আহমদ, ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু, ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, এবং সাবেক ফুটবলার আমির উদ্দিন।

প্রধান অতিথি আব্দুল হাফিজ তাঁর বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন,

“তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদন ও নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে।”

বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ওয়ারিস আলী স্পোর্টস সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন।

নবনির্মিত এই স্পোর্টস সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ।

নবনির্মিত এই স্পোর্টস সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ। দর্শকদের জন্য রয়েছে আরামদায়ক বসার স্থান, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি ব্যবস্থা, আধুনিক ফ্লাডলাইট, টার্ফ মাঠ, খেলোয়াড়দের জন্য গোসলের ব্যবস্থা এবং নিরাপদ গাড়ি পার্কিং সুবিধা।

অতিথি ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেন, এমন উন্নতমানের ক্রীড়া অবকাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে বড়লেখা অঞ্চলের তরুণ সমাজে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
তাদের প্রত্যাশা, ওয়ারিস আলী স্পোর্টস সেন্টার বড়লেখা ও আশপাশের এলাকায় ফুটবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ক্রীড়া কেন্দ্র তরুণদের খেলাধুলায় উৎসাহ জোগাবে

জমকালো আয়োজনে বড়লেখায় ওয়ারিস আলী স্পোর্টস সেন্টারের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৫:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫