১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স

সংস্কারের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: তাহের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 152

বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে, সেগুলো আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।’

আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ মো. তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে বিলম্ব করা হচ্ছে, এর ফলে কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘এই নির্বাচনের জন্য কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত এবং দৃঢ়তার সঙ্গে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এর একটা হচ্ছে-আমাদের জুলাই সনদ; যে বিষয়ে আমরা যে সংস্কার করেছি। এটা আরও তিন মাস আগে হয়ে যেতে পারত। সব দল একমত হয়েছি নীতিগতভাবে। এর পরও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে। এরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে, তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যায়।’

শুধু তিন দলের প্রতিনিধি নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাওয়ায় বৈষম্যের অভিযোগ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, ‘এই অভিযোগ আমার কানেও আসছে। আমরা মনে করি, সবাইকে নিয়ে যেতে পারলে আমরা খুশি হতাম।’

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংস্কারের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: তাহের

আপডেট সময় : ০৬:৫২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫