০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের রমজানের সম্ভাব্য তারিখ জানালেন

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 365
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস কবে শুরু হবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ব্যাখ্যা করেছেন, রমজানের চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে দৃশ্যমান হবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদটি অস্ত যাবে, ফলে সেদিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা অসম্ভব হবে।

এই কারণে, চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করে, রমজানের প্রথম দিন হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক গণনা অনুসারে, এটিই রমজানের সম্ভাব্য তারিখ।

আল জারওয়ান মধ্যপ্রাচ্যের রোজা এবং আবহাওয়া সংক্রান্ত কিছু পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, রমজানের শুরুতে মধ্যপ্রাচ্য বিশেষ করে আবুধাবিতে রোজা রাখার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিট হবে। এই সময়ে দিনের আলোর সময়কাল ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বৃদ্ধি পাবে।

সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের রমজানের সম্ভাব্য তারিখ জানালেন

আপডেট সময় : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫