১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স

দুই মাস ধরে অনিশ্চয়তায় আছি, কখন নামব: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 102

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় ভেতরে রয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। উপদেষ্টার পদ থেকে কখন নেমে যেতে সে বিষয়েও তাঁর কোনো ধারণা নেই বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের সময় ২৮ ফেব্রুয়ারি, সেটা রমজান মাস। এরপরে রাষ্ট্রে শুধু বন্ধ ছিল ৩০ দিন। রমজান মাসের পর আরও বন্ধ ছিল ৩০ দিন। দুই মাস আমার চলে গেছে জাস্ট এটার ভেতর দিয়ে। গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার ভেতরে আছি যে আমি কখন নামিয়ে (নেমে) যাব, ঠিকাছে? আমি কখন নামব, এটা আমি জানি না।’

কী কারণে উপদেষ্টার পদে থাকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, সেই ব্যাখ্যাও দেন তথ্য উপদেষ্টা মাহফুজ।

মাহফুজ বলেন, ‘গত মে মাস থেকে তো রাজনৈতিক দলগুলো বলা শুরু করল যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। আরও কী কী বিশ্রী স্লোগান আমি আমার বাসা থেকেও শুনতে পারছিলাম যে স্লোগান হচ্ছে। এই একটা দোলাচলের ভেতরে অন্য সকল উপদেষ্টা যেখানে ৮ আগস্ট শপথবদ্ধ হয়েছেন, আমার শপথ আমি নিয়েছি ১০ নভেম্বর, কিন্তু আমার দায়িত্ব আমি পেয়েছি ২৮ ফেব্রুয়ারি এবং দপ্তরে বসেছি পহেলা মার্চ। ফলে আমার জন্য সময়টা খুবই সংকীর্ণ খুবই কম। অফিস ৬০ থেকে ৭০ দিন পেয়েছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই মাস ধরে অনিশ্চয়তায় আছি, কখন নামব: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫