০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চন্দ্রগ্রহন আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

নয়ন চক্রবর্তী
  • আপডেট সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 594
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ ছাড়াও এশিয়ার অনেক অঞ্চল, ইউরোপ এবং আফ্রিকা থেকে এই দৃশ্য দেখা যাবে।

বিরল এই মহাজাগতিক ঘটনাটি ‘ব্লাড মুন’ নামে পরিচিত। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদকে গাঢ় লাল দেখায়। এই দৃশ্য হাজারো বছর ধরে অনুসন্ধিতসু মনের মানুষকে বিস্মিত করে আসছে।

এশিয়া মহাদেশ, বিশেষ করে ভারত ও চীন থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এটি স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল এবং আফ্রিকার পূর্বাংশ থেকেও চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। বাংলাদেশ সময় অনুযায়ী, আজ রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে।

উত্তর আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের জ্যোতির্পদার্থবিদ রায়ান মিলিগান এএফপিকে জানান, চন্দ্রগ্রহণের সময় চাঁদে পৌঁছানো একমাত্র সূর্যের আলো ‘পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রতিসৃত ও বিচ্ছুরিত’ হয়ে আসে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে ছোট হওয়ায় তা পৃথিবীর বায়ুমণ্ডলে সহজেই বিক্ষিপ্ত হয়ে পড়ে। এ কারণেই চাঁদকে লাল বা রক্তাভ দেখায়।’

সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ চশমার প্রয়োজন হলেও চন্দ্রগ্রহণ উপভোগ করার জন্য পরিষ্কার আকাশ থাকাই যথেষ্ট।
এর আগে সর্বশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল এ বছরের মার্চ মাসে এবং তার আগেরটি হয়েছিল ২০২২ সালে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চন্দ্রগ্রহন আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

আপডেট সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫