১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুরুষরা বেশি হাসেন নাকি নারীরা Logo প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শৃঙ্গে বাবর আলী Logo নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

৪৪তম বিসিএসের ১৩৫০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 143
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে ১ হাজার ৩৫০ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ। পরীক্ষা চলবে ২৫ মার্চ পর্যন্ত। সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৯০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষা ২০২১–এর নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৪তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট সব সনদ/কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪৪তম বিসিএসের ১৩৫০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

আপডেট সময় : ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫