০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

প্রবাসীদের পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে

বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির গুনীজন সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 295
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক সংগঠন ‘বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি’ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানা অবদানের জন্য প্রবাসীসহ ২৭ জন গুনী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে। রোববার (৩ আগষ্ট) রাতে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনের ২০২৫-২৭ সেশনের কমিটি গঠনের সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়।

বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের পৌরসভা প্রতিনিধি মো. জামিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা। সভায় স্বাগত বক্তব্য দেন বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির বর্নি ইউনিয়নের কার্যকারী সদস্য আব্দুর শুকুর।

প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রবাসীদের যোকোনো অভিযোগ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্ঠা চালিয়ে যায়। কোনো প্রবাসী ও তার পরিবার যেন কোনো ধরণের হয়রানীর শিকার না হন সেব্যাপারে পুলিশ সচেষ্ট রয়েছে। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। খুব দ্রুত বড়লেখা থানায় প্রবাসীদের সবধরণের সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে একটি প্রবাসী ডেস্ক চালু করা হবে। প্রবাসী কিংবা তার পরিবারের সদস্যদের সাথে কোনো অপরাধ কর্মকান্ড সংঘটিত হলে তা দ্রুত থানা পুলিশকে অবহিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও বর্তমান একাডেমিক কাউন্সিলের সেক্রেটারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সবুর, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন সবুজ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক আব্দুল মোহাইমিন, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন প্রতিনিধি মাস্টার জাকির হোসেন, সদর ইউনিয়ন প্রতিনিধি ও টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর সভাপতি মো. শাহাব উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন প্রতিনিধি ও ব্যাংকার জুবায়ের আহমদ, সুজানগর ইউনিয়ন প্রতিনিধি নাদের আহমদ, দাসেরবাজার ইউনিয়ন প্রতিনিধি সাইফুল আলম কাওছার, নিজ বাহাদুরপুর ইউনিয়ন প্রতিনিধি মাস্টার শরিফ উদ্দিন, তালিমপুর ইউনিয়ন প্রতিনিধি জমির উদ্দিন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক মস্তফা উদ্দিন, মাইজপাড়া যুবকল্যাণ পরিষদের সভাপতি খালেদ আহমদ, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বাবলু প্রমুখ।

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীদের পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করার পাশাপাশি সমাজের অসচ্ছল মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসীদের পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে

বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির গুনীজন সংবর্ধনা 

আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫