“সাংবাদিকতা মানেই দায়িত্ব” বার্তা দিলেন অভিজ্ঞ সংবাদকর্মী
ইকবাল ফেরদৌসকে নিয়ে ষাটমাকণ্ঠ পত্রিকার বর্ণাঢ্য আয়োজন
- আপডেট সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 209
মিট দ্য ষাটমাকন্ঠ নিউজপেপার উইথ ইকবাল ফেরদৌস শীর্ষক এক অনুষ্ঠান গত ২২ জুলাই সিলেট শহরের এমকেআই বলরুমে অনুষ্ঠিত হয়।
বিশ্বদরবারে বাংলাদেশের সাংবাদিকতার এক উজ্জ্বল প্রতিনিধি, প্রবাসে বাংলা ভাষার বলিষ্ঠ কণ্ঠস্বর ইকবাল হোসাইন ফেরদৌস-কে ঘিরে ষাটমাকণ্ঠের আয়োজন ষাটমাকন্ঠের সঙ্গে সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
ষাটমাকণ্ঠ পত্রিকার প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
“বড়লেখা-জুড়ীর প্রতিচ্ছবি” স্লোগানে যাত্রা শুরু করা পত্রিকাটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান প্রাণবন্ত এক মিলনমেলায় রূপ নেয়।
ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসেমের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপনের প্রাঞ্জল উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট (ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউস), যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেসক্লাবের সদস্য এবং জনপ্রিয় বাংলা সংবাদ (যুক্তরাষ্ট্র) পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসাইন ফেরদৌস।
ষাটমাকণ্ঠের ৪ প্রতিনিধি পেলেন সম্মাননা
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল ফেরদৌস বলেন, ষাটমাকণ্ঠ প্রমাণ করেছে, মফস্বল সাংবাদিকতার সীমাবদ্ধতা পেরিয়ে কীভাবে একটি পত্রিকা গণমানুষের হয়ে উঠতে পারে। সাংবাদিকতা শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, এটি জাতি গঠনের এক শক্তিশালী হাতিয়ার।
তিনি আরও বলেন, প্রবাসী সাংবাদিকরা শুধু খবর প্রচারে সীমাবদ্ধ নন, বরং তারা একটি জাতির পরিচয় বহন করেন ভিনদেশি সমাজে। বাংলা মিডিয়া প্রবাসেও হয়ে উঠেছে সংস্কৃতি ও চেতনার সেতুবন্ধন।
অনুষ্ঠানে বড়লেখা ও জুড়ী উপজেলার প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন-বড়লেখা উপজেলা প্রতিনিধি আশফাক আহমদ, হেড অব মাল্টিমিডিয়া আফজাল হোসেন রুমেল, অ্যাসিস্ট্যান্ট মাল্টিমিডিয়া ইনচার্জ এমরান আহমদ, জুড়ী উপজেলা প্রতিনিধি খোর্শেদ আলম, পৌরসভা প্রতিনিধি রেদওয়ান আহমদ রুম্মান, সদর ইউনিয়ন প্রতিনিধি নিজাম উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর প্রতিনিধি শাকিল আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন প্রতিনিধি অজিত রবি দাস, বর্ণী ইউনিয়ন প্রতিনিধি মাহিনুর ইসলাম মাহিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন প্রতিনিধি রাসেল আহমদ, দাসেরবাজার ইউনিয়ন প্রতিনিধি রেজাউল হক, তালিমপুর ইউনিয়ন প্রতিনিধি নয়ন চক্রবর্তী, দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন প্রতিনিধি রাহিন আহমদ, সুজানগর ইউনিয়ন প্রতিনিধি আব্দুল আউয়াল, নিউজ প্রেজেন্টার (মাল্টিমিডিয়া) সাইফুর রহমান, সাগরনাল ইউনিয়ন প্রতিনিধি কামরান আহমেদ, পূর্ব জুড়ী ইউনিয়ন প্রতিনিধি আবিদ হোসাইন, জায়ফরনগর ইউনিয়ন প্রতিনিধি সালমান হোসাইন, পশ্চিম জুড়ী ইউনিয়ন প্রতিনিধি আমিনুর ইসলাম তাহসান এবং ফুলতলা ইউনিয়ন প্রতিনিধি মো. ইয়াছিন আলী সামু প্রমুখ।
পরিশেষে ষাটমাকন্ঠ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সকল সদস্য অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল ফেরদৌসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।




















