০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

বাংলাদেশী সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১৭ টি কবরস্হানের ঘোষণা

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো নিউইয়র্ক কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 142
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো নিউইয়র্ক কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের বাফেলো’র ১২০ আলেক্সান্ডার এভিনিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা শপথ গ্রহণ করেন এসময় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো কমিটির সভাপতি আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবা-কে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মইনুল হক চৌধুরী হেলাল তাছাড়া নবগঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান।

আয়োজিত অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলো’র সভাপতি আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মইনুল হক চৌধুরী হেলাল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চীফ ট্রেজারার রফিকুল হায়দার, দুবাই গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি এম. এ কুদ্দুস খান মজনু, আব্দুস সোবাহান, সিলেট ডিস্ট্রিক্ট রোটারী ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর শহীদ আহমদ চৌধুরী, সিটি অফিসিয়ালদের মধ্যে চিকটোয়াগা টাউন সুপারভাইজার ব্রায়ান নোয়াক, পেট্রলম্যান পল নাজারাত এছাড়াও বাফেলোর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো’ কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল দিয়ে বরণ করা হয় এবং প্রবাসী নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এদিকে অভিষেক অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

সভায় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলোর সেক্রেটারি ফারুক আহমদ নাজমুল ঘোষণা করেন, উনাদের সংগ্রহে ১৭ টি কবরস্হান আছে যা বাংলাদেশী যেকোনো সুবিধাবঞ্চিত মানুষের জন্য কমিটির অনুমোদন সাপেক্ষে দেয়া যাবে। যদিও গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো সিলেট বিভাগের চার জেলা নিয়ে গঠিত কিন্তু উক্ত কবরস্হান যে কোনো অসহায় বাংলাদেশীদের জন্য কমিটির অনুমোদন সাপেক্ষে ব্যবহার করা যাবে। নিজ সংগঠনের এলাকা ছাড়াও অন্যান্য জেলার জনগোষ্টীর জন্য কবরস্হানের ব্যবস্হা করা সম্ভবত এই প্রথম।

পরে সমাপনী বক্তব্যে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলোর সভাপতি আলহাজ্ব মোক্তাদির হোসেন মিসবাহ উপস্হিত সভাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশী সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১৭ টি কবরস্হানের ঘোষণা

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো নিউইয়র্ক কমিটির অভিষেক

আপডেট সময় : ১০:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫