০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

একের পর এক অ্যাম্বুলেন্স করে নেওয়া হচ্ছে আহতদের

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 301
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের নিয়ে হাসপাতালে একের পর এক অ্যাম্বুলেন্স করে নেওয়া হচ্ছে। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাম্বুলেন্সে করে, আবার কখনো অন্য প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে করে শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আকাশ বলেন, ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বল‌ছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (২১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে।
এদিকে এ ঘটনা মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। একের পর এক অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা। এর সঙ্গে অভিভাবকরা এসে হাসপাতালে ভিড় জমাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজটির শিক্ষার্থীরাও জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা সড়ক ক্লিয়ার রাখছেন, যেন অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করতে পারে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুতর আহত হয়ে হাসপাতালে যারা আসছেন, তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ‌আর যাদের আঘাত এত গুরুত্বপূর্ণ নয়, তাদের এখানে চিকিৎসা দেওয়া হ‌চ্ছে। এ হাসপাতা‌লে ‌এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ব্যাগে করে একটি মরদেহ আনা হয়।

এ ঘটনায় দগ্ধ অন্তত ৫০ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। যারা সবাই গুরুতর দগ্ধ হয়েছে। এ ছাড়া, উত্তরা এলাকার বিভিন্ন হাসপাতালে আরও বহু দগ্ধ ও আহত শিক্ষার্থী ভর্তি আছে।

এর আগে, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একের পর এক অ্যাম্বুলেন্স করে নেওয়া হচ্ছে আহতদের

আপডেট সময় : ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫