০১:৩১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

গাজায় নিপীড়িত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 211
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে এক মতবিনিময় সভা করেছে কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলী। একই সঙ্গে সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলামের রুমানিয়া গমন উপলক্ষে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় রাত ১০টায় দোহা জেদিদের তিনবন্ধু রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র সহসভাপতি ফরহাদ সিদ্দিকী রুবেল এবং সঞ্চালনা করেন কামরুল হাবিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আব্দুর রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির প্রধান রায়হান আহমদ, উপদেষ্টা আব্দুর রহমান লুলু ও স্থায়ী কমিটির সদস্য ফখরুল ইসলাম।

সভায় গাজার নিপীড়িত মানুষের সহায়তায় সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগ্রহকৃত মোট ১,৯৩৫ কাতারি রিয়াল বাংলাদেশের ইসলামিক স্কলার শায়েখ আবু ত্বাহা আদনান পরিচালিত ‘ত্বহা জুন নুরাইন ফাউন্ডেশন’-এর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে বিদায়ী উপদেষ্টা সাইফুল ইসলামের দীর্ঘ প্রবাস জীবনে সমাজ ও দেশের প্রতি মানবিক অবদানের জন্য তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা তার নিষ্ঠা, মানবিকতা এবং সংগঠনের প্রতি অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় নিপীড়িত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫