০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা : তৌহিদ

বাসস
  • আপডেট সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 167

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জোর দিয়ে বলেছেন, দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের বোঝা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা, যার সমাধান না হলে তা পুরো অঞ্চলকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে (এফএসএ) এক সেমিনারে বলেন, বাংলাদেশে রোহিঙ্গা উপস্থিতিকে অনেকেই আমাদের সমস্যা বলে মনে করছেন। এটা তা নয়। এটি একটি বৈশ্বিক সংকট। রোহিঙ্গারা যদি বেপরোয়া হয়ে ওঠে তবে তা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে হোসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সম্ভাব্য তহবিল কাটছাঁট মানবিক সংকটকে আরও খারাপ করতে পারে।

তিনি বলেন, ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বৈদেশিক সহায়তা ইতোমধ্যে হ্রাস পাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের তহবিল আরো কাটছাঁট পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বড় দাতা। তবে নতুন ট্রাম্প প্রশাসন জরুরি খাদ্য সহায়তা বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কর্মসূচি পর্যালোচনা করার জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছে।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কথা তুলে ধরে সেখানে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পূর্বাভাস দেন।

তিনি জোর দিয়ে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরে পাওয়া নিশ্চিত করতে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় থাকা জাতিগত গোষ্ঠী ও বেসামরিক নেতাদের অবশ্যই রোহিঙ্গা প্রত্যাবাসনকে তাদের অগ্রাধিকারে অন্তর্ভুক্ত করতে হবে। প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ স ম আলী আশরাফ।

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি ড. খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

২০১৭ সালে গণহারে দেশত্যাগের পর থেকে বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবেলা করছে এবং গত বছরের জুলাই থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ায় আরো রোহিঙ্গা পালিয়ে আসছে, যার ফলে কক্সবাজারের জনাকীর্ণ শিবিরগুলোতে চাপ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা : তৌহিদ

আপডেট সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫