০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে মনোনীত লেখক-সাংবাদিক সেলিম আউয়াল Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন Logo সিলেট চেম্বারে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, ২৬ উদ্যোক্তাকে সনদ প্রদান Logo বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার Logo বড়লেখার খাসিয়াপুঞ্জিতে অসহায় পরিবারের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন

হাসিনার নয়, এটা গণ অভ্যুত্থানকারী ছাত্র-জনতার বাংলাদেশ: নাহিদ

বাসস
  • আপডেট সময় : ০৮:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 492

নাহিদ ইসলাম ৪ জুলাই দুপুরে ঠাকুরগাঁওয়ে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটা হাসিনার বাংলাদেশ নয়। এটা গণ অভ্যুত্থানের বাংলাদেশ। তাই আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করবো।

তিনি বলেন, ‘আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমরা উন্নয়ন বলতে শুধু ঢাকার উন্নয়ন বুঝি না। আমরা মনে করি, ঠাকুরগাঁওয়ের মতো প্রান্তিক জেলাগুলো দেশের উন্নয়নে একই কাতারে এসে দাঁড়াবে, সেটাই উন্নয়ন। দেশে আঞ্চলিক বৈষম্য রেখে উন্নয়ন কোনো উন্নয়ন নয়।’

নাহিদ ইসলাম শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোলচত্বরে আয়োজিত এনসিপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করেছি। বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণকেই আমাদের একমাত্র শক্তি হিসেবে বিবেচনা করছি।’

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও কৃষকদের জেলা, দেশে কৃষক নিপীড়ন রয়েছে। আমরা সেই দেশ গড়ে তুলতে  চাই, যেখানে কোনো গণনিপীড়ন থাকবে না।

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ঠাকুরগাঁও অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম- সবক্ষেত্রেই এখানে উপেক্ষা চলছে। কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা পায় না তাদের ন্যায্য মজুরি। বাজেট বরাদ্দেও ঠাকুরগাঁওকে উপেক্ষা করা হয়।

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণ সমাজ যে আশা জাগিয়েছিল, তা গত এক বছরে বাস্তব রূপ পায়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মতো মৌলিক দাবিগুলো এখনো অধরা। তাই আমরা ৬৪ জেলায় যাব, জনগণের মত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।’

তিনি জানান, শহীদ আবু সাঈদের কবর থেকে শুরু হওয়া এই পদযাত্রায় এনসিপির প্রায় সব কেন্দ্রীয় নেতা অংশ নিয়েছেন। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের সংগ্রামে আমরা পিছপা হবো না।

সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনার নয়, এটা গণ অভ্যুত্থানকারী ছাত্র-জনতার বাংলাদেশ: নাহিদ

আপডেট সময় : ০৮:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫