০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

আজীবন ক্ষমতায় থাকার পথে উগান্ডার প্রেসিডেন্ট

রয়টার্স 
  • আপডেট সময় : ০৮:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 147

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সপ্তম মেয়াদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি। শনিবার ৮০ বছর বয়সী মুসেভেনি প্রভাবশালী বিরোধীদের অবসর নেওয়ার আহ্বান উপেক্ষা করে মনোনয়ন সংগ্রহ করেন।

এই পদক্ষেপ তাকে পূর্ব আফ্রিকার এই দেশটিতে প্রায় পাঁচ দশক ক্ষমতায় থাকার আরও কাছাকাছি নিয়ে যাবে। তিনি ১৯৮৬ সালে বিদ্রোহী নেতা হিসাবে ক্ষমতা গ্রহণ করেন। পরে আরও ছয়বার নির্বাচনে জয়ী হন। যদিও এসব নির্বাচনে সহিংসতা ও কারচুপির অভিযোগ রয়েছে।

দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার ব্যাপারে দেশে-বিদেশে সমালোচনা থাকলেও মুসেভেনি তার শাসন অব্যাহত রেখেছেন। ক্ষমতাসীন ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্ট পার্টির ভেতরেও তার নেতৃত্বের বিরুদ্ধে দৃশ্যত কোনো জোরালো বিরোধিতা নেই।

শনিবার রাজধানী কাম্পালায় দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে বিপুলসংখ্যক সমর্থক তাকে স্বাগত জানান। ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তার প্রধান প্রতিদ্ব›দ্বী হবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও রাজনীতিক ববি ওয়াইন।

এরই মধ্যে নির্বাচনে লড়ার ঘোষণাও দিয়েছেন তিনি। তবে ববি ওয়াইন ও তার সমর্থকরা সরকারি নিরাপত্তা বাহিনীর তীব্র দমন-পীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজীবন ক্ষমতায় থাকার পথে উগান্ডার প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৮:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫