০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ২০০ ফুট চওড়া গ্রহাণু

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 582

গ্রহাণু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘২০২৪ ওয়াইআর৪’ নামের এক গ্রহাণু। প্রায় ২০০ ফুট চওড়া এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই গ্রহাণু কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

নাসার তথ্যমতে, পৃথিবীর দিকে ধেয়ে এলেও গ্রাহাণুটির আঘাত হানার সম্ভাবনা বেশ কম, মাত্র ১.২ শতাংশ। এ বিষয়ে আর্থ ইমপ্যাক্ট মনিটরিং সিস্টেম জানিয়েছে, গ্রহাণুটির সরাসরি আঘাতের সম্ভাবনা ১.৩ শতাংশ। তবে গ্রহাণুটি আঘাত হানলে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার যেকোনো অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে।

নাসা এই গ্রহাণুকে শহর ধ্বংসকারী গ্রহাণু হিসেবে আখ্যা দিলেও দ্বিমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী রিচার্ড পি বিনজেল। পৃথিবীর দিকে ধেয়ে এলেও গ্রহাণুটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, ১.২ শতাংশ ও ১.৩ শতাংশের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। গ্রহাণুটির বিষয়ে এখনো সব তথ্য জানা যায়নি।

নাসার অনুমান, ২০৩২ সালের ডিসেম্বর মাসে পৃথিবীতে গ্রহাণুটি আঘাত হানতে পারে। আঘাত না হানলেও পৃথিবী থেকে ৬৬ হাজার মাইলের মধ্যে চলে আসবে গ্রহাণুটি। আর তাই গ্রহাণুটিকে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

সূত্র: ডেইলি মেইল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ২০০ ফুট চওড়া গ্রহাণু

আপডেট সময় : ০৬:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫