০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

মোসাদ সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, তেল আবিবে ভয়াবহ অগ্নিকাণ্ড

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 208

তেলআবিবের গ্লিলট এলাকায় ব্যাপক ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা যায়। এই এলাকাতেই মোসাদ ও আমান গোয়েন্দা ইউনিটের প্রধান ঘাঁটিগুলো অবস্থিত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং তা এখনো জ্বলছে বলে দাবি করেছে ইরান।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিস-৩-এর নবম ধাপে আমরা তেল আবিবে অবস্থিত সন্ত্রাসী পরিকল্পনার মূল কেন্দ্র মোসাদ সদর দপ্তরে আঘাত করেছি। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ছবি ইঙ্গিত দিচ্ছে, হামলার পরপরই গ্লিলট এলাকায় ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এই এলাকাতেই মোসাদ ও আমান গোয়েন্দা ইউনিটের প্রধান ঘাঁটিগুলো অবস্থিত।

ইরান দাবি করছে, এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলি গোয়েন্দা অবকাঠামোয় মারাত্মক আঘাত হেনেছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি।

বিশ্লেষকেরা বলছেন, এই হামলা যদি সত্যি হয়, তাহলে এটি ইসরায়েলের জন্য কৌশলগতভাবে একটি বড় ধাক্কা।

কারণ, মোসাদ শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বব্যাপী ইসরায়েলের গোপন ও সেনা-সহযোগিতামূলক অভিযানের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই প্রতিক্রিয়ামূলক অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে এবং যুদ্ধাপরাধের জবাবদিহি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোসাদ সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, তেল আবিবে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৫:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫