০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইসলামী আন্দোলনের আমির

আ.লীগকে নিষিদ্ধ করে গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 189

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার বগুড়ায় এক গণসমাবেশে এ দাবি জানান তিনি।

ইসলামবিরোধী নারী নীতি বাতিল, শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, দুর্নীতিবাজদের বিচার এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখা এ গণসমাবেশের আয়োজন করে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘গত জুলাই-আগস্টসহ বিগত ১৫ বছরে আওয়ামী লীগের অপরাধের ব্যাপকতা ও মাত্রা এত বেশি যে আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যায় না। এটা বরং ভয়ংকর অপরাধীদের একটি চক্র। তাই এদের রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ নাই। এদের রাজনীতি করতে দেওয়ার মানে একটি ভয়ংকর অপরাধী চক্রকে আবারও নির্মমতা চালানোর সুযোগ করে দেওয়া।’

মুফতি রেজাউল করীম বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরি। তবে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ কোনো কল্যাণ নিশ্চিত করতে পারবে না।

এ সময় ইসলামী আন্দোলনের আমির বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব কোরআন-হাদিস ও এ দেশের মানুষের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই কমিশন বাতিল করতেই হবে।

মুফতি রেজাউল করীম আরও বলেন, ‘মিয়ানমারকে মানবিক করিডরের প্রস্তাব আমাদের সন্দিহান করে তুলেছে। কারণ, জাতিসংঘ ১৩ লাখ রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী আন্দোলনের আমির

আ.লীগকে নিষিদ্ধ করে গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে

আপডেট সময় : ০৮:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫