০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা।

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জনতা পার্টি বাংলাদেশের উদ্বেগ: সংযত থাকার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • আপডেট সময় : ০২:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 230
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানাচ্ছে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)। ভারতের পাকিস্তানের উপর আক্রমনের মাধ্যমে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে  জনতা পার্টি বাংলাদেশ তা কোন ভাবেই সমর্থন করে না।

এক যৌথ বিবৃতিতে জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন এবং দলের মহাসচিব শওকত মাহমুদ জানান, দক্ষিণ এশিয়ার এই দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তারা যুদ্ধাবস্থার উদ্ভব বা সশস্ত্র সংঘাতকে এই অঞ্চলের জন্য ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত বিবেচনা করে এবং এ ধরনের পরিস্থিতিতি থেকে দুই দেশকেই সরে আসার আহবান জানায়।

বাংলাদেশের জনগণ বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সমাধানের পক্ষে। ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতি জনতা পার্টি বাংলাদেশ আহ্বান জানায় যেন তারা উত্তেজনা প্রশমনের জন্য অবিলম্বে সংলাপে বসে, ধৈর্য ও সংযমের পরিচয় দেয় এবং যে কোনও ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে।

জনতা পার্টি  বাংলাদেশ বিশ্বাস করে, কেবল শান্তি, সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মাধ্যমেই এই অঞ্চলের জনগণের সার্বিক মঙ্গল নিশ্চিত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জনতা পার্টি বাংলাদেশের উদ্বেগ: সংযত থাকার আহ্বান

আপডেট সময় : ০২:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫