০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা।

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 241

ইলিয়াস কাঞ্চন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কাল শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দলটির চেয়ারম্যান হতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন।

এ কারণে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন গোলাম সারোয়ার। জাতীয় পার্টি থেকে নির্বাচন করা নুরুল কাদের সোহেল প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। এ ছাড়া জাতীয় পার্টির সাবেক এমপি শাহ মো. আবু জাফরসহ আরো সাতজন সাবেক এমপি, শিল্পপতি, সাবেক আমলা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবীরা দলটিতে যোগ দিতে পারেন।

এ বিষয়ে গোলাম সারোয়ার মিলন বলেন, নতুন দলটির দুটি স্লোগান নির্ধারণ করা হয়েছে-‘জনতার পার্টি বাংলাদেশ, গড়ব মোরা ইনসাফের দেশ’ এবং ‘ইনসাফ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’

আপডেট সময় : ০৬:৫৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫