০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

বড়লেখায় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

দেশের পরিবর্তন চাইলে প্রথমে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে – জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 159
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, দেশের প্রতিটি পরিবারের কোনো না কোনো সদস্যকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। সরকারের অন্যান্য দপ্তরের চেয়ে এই দুই দপ্তরে মানুষ সবচেয়ে বেশি যায়। এমনও মানুষ রয়েছেন যাদের কোনো দিনই থানায়, আদালতে, ইউএনও অফিস কিংবা সরকারের অন্যান্য দপ্তরে যাওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে গেছেন না এমন মানুষ খুব কমই আছেন। তাই সাধারণ মানুষ যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি যায়, সেই শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেবার মান বাড়াতে হবে। শিক্ষক ও চিকিৎসকদের আরো দায়িত্বশীল হতে হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের পরিবর্তন আনতে হলে প্রথমে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। সরকারি উন্নয়ন কাজের মানের ব্যাপারে সাধারণ মানুষ যেন অভিযোগ দিতে না পারে সেভাবেই সংশ্লিষ্ট কর্মকর্তার তদারকি থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নানা জনদুর্ভোগ তুলে ধরে তা লাঘবের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, ময়নুল হক, বদরুল ইসলাম, স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক নছিব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান খছরু, থানার ওসি (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান, বিএনপি নেতা অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সল আহমদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ, ইউপি সদস্য সদস্য আব্দুল মান্নান, আলিম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

দেশের পরিবর্তন চাইলে প্রথমে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে – জেলা প্রশাসক

আপডেট সময় : ০২:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫