০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা।

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 136

সৌমিত্র দেব

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (৫৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব বলেন, কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তাঁর স্বামী। আজ সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাঁকে খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তাঁর মৃত্যু হয়েছে।

সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রথম আলোয় প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। কয়েক বছর এ পদে চাকরি করার পর ২০০৯ সাল থেকে অনলাইন সংবাদপত্র রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০–এর বেশি। কবিতার জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি। তিনি অভিনয়ও করতেন।

গত বছরের ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মারধরের শিকার হয়েছিলেন সাংবাদিক সৌমিত্র দেব। তাঁর মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন শোক প্রকাশ করেছে।

১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন সৌমিত্র দেব। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব মারা গেছেন

আপডেট সময় : ০৫:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫