০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

‎ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 164

ব্যারিস্টার তুরিন আফরোজ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সোমবার রাত ১১টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সরেজমিনে ঘটনাস্থলের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রাত সাড়ে ৯টা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একাধিক টিম বাড়িটি ঘেরাও করে রয়েছে। সর্বশেষ রাত ১২টা ৬ মিনিটে তুরিন আফরোজকে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানায় এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘ব্যারিস্টার তুরিন আফরোজকে আমরা গ্রেপ্তার করেছি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পশ্চিম থানার একাধিক টিম অভিযানটি পরিচালনা করেন।’

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আমাদের উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। গত ২৭ মার্চ ওই মামলাটি রজু হয়। ওই মামলাটি হত্যার উদ্দ্যেশ্যে আব্দুল জব্বার (২১) নামের এক ছাত্রকে গুলিবিদ্ধ করে মারাত্মকভাবে আহত করার অভিযোগে হয়। মামলার পরিকল্পনায় ছিলেন তুরিন আফরোজ।’

ডিসি মহিদুল ইসলাম বলেন, ‘ওই মামলার এজাহারভুক্ত আসামী তিনি। মামলাটি ৩০ নম্বর আসামী তিনি। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।’

মহিদুল ইসলাম বলেন, ‘এছাড়াও নীলফামারী জেলাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানতে পেরেছি।’

গ্রেপ্তারকালে জব্দকৃত মালামাল প্রসঙ্গে জানতে চাইলে ডিসি মজিদুল ইসলাম বলেন, ’ তার মোবাইলে চেক করে আমরা দেখতে পেয়েছি, তার ফেসবুক থেকে সরকার বিরোধী অনেক পোস্ট রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।’

‎এর আগে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সোমবার রাতে উত্তরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় অভিযান চালানো হয়। তাঁকে আটক বা গ্রেপ্তারের জন্যই এই অভিযান চলে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে একাধিক মামলা রয়েছে।

‎গত ৫ অগাস্ট গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্য, আওয়ামীলীগের ঘনিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশসহ অনেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন।

‎‎সরকার পতনের আট মাসের মাথায় এবার গ্রেপ্তার করা হয় আইনজীবী তুরিন আফরোজকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‎ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫