০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

হামলা চালালে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান: খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 213

আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে না। তবে মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো হামলার ফলে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পারমাণবিক বোমা তৈরি করতে বাধ্য হবে তেহরান।

সোমবার (১ এপ্রিল) টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আলী লারিজানি বলেন, যদি আমেরিকা বা ইসরায়েল পারমাণবিক অজুহাতে ইরানে বোমা হামলা চালায়, তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে অগ্রসর হতে বাধ্য হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি না করে, তবে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দেবেন।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি উল্লেখ করেন, যদি তারা চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে।

আয়াতুল্লাহ খামেনি একটি ধর্মীয় ফরমানে পারমাণবিক অস্ত্র তৈরি, এটি রাখা কিংবা ব্যবহার করা নিষিদ্ধ করেছেন। সোমবারের সাক্ষাৎকারে উপদেষ্টা লারিজানি সেই ফতোয়ার কথা উল্লেখ করে বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞা রাজনৈতিক আদেশের চেয়েও শক্তিশালী।

তবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিণতি ছাড়া হবে না বলে উল্লেখ করে লারিজানি বলেন, জনগণ আমাদের পারমাণবিক বোমা তৈরির জন্য চাপ দেবে।

গত ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে ইরানকে একটি চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। চিঠিতে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য একটি চুক্তির জন্য আলোচনা শুরু করার জন্য চাপ দেন।

এরপর ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব পাঠায় ইরান। এতে জানিয়ে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত ‘সর্বোচ্চ চাপ’ নীতি এবং সামরিক হুমকি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামলা চালালে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান: খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা

আপডেট সময় : ১২:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫