সংবাদ শিরোনাম ::
দেশের আকাশে চাঁদ দেখা গেছে : সোমবার পবিত্র ঈদ-উল ফিতর
নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ১২:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 408
দেশের আকাশে শাওয়াল মাসের চাদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদ্যাপন করেন মুসলিমরা। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


























