১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

শাহবাজপুরে আছদ্দর আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 74
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত বরেণ্য প্রধান শিক্ষক মরহুম মো. আছদ্দর আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক ও অনুবাদক মিহির কান্তি চৌধুরী, নাগরীলিপি গবেষক ও প্রকাশক মোস্তফা সেলিম এবং শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মো. আব্দুস সহিদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল মতিন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমদ।

এ ছাড়া বক্তব্য দেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, শাহবাজপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি আব্দুল হালিম, শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মুস্তাফিজুর রহমান, সাবেক শিক্ষক লুরুল ইসলাম ও শিক্ষক আক্তারুজ্জামান সাদেকসহ অনেকে।

মুখ্য আলোচকের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল গণি বলেন, “মরহুম মো. আছদ্দর আলী ছিলেন একজন আদর্শ শিক্ষক ও আলোকিত মানুষ। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেননি, সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষাও দিয়েছেন। শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষা বিস্তার ও প্রতিষ্ঠানটির উন্নয়নে তাঁর অবদান গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন ও আদর্শ থেকে নতুন প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা নেবে- এটাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

নাগরীলিপি গবেষক ও প্রকাশক মোস্তফা সেলিম বলেন, “আছদ্দর আলী স্যারের কাছে শিক্ষকতা শুধু একটি পেশা ছিল না, ছিল মানুষের জীবন গড়ার মহান দায়িত্ব। তিনি প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীর মনে জ্ঞানের আলো জ্বালিয়েছেন। তাঁর সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতা আজও অনুসরণীয়। একটি প্রতিষ্ঠান শুধু ভবন বা অবকাঠামো দিয়ে সমৃদ্ধ হয় না; এর মানুষ ও মূল্যবোধই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। আছদ্দর আলী স্যার সেই মূল্যবোধেরই একজন উজ্জ্বল প্রতীক।”

বক্তারা বলেন, মরহুম আছদ্দর আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষানুরাগী। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষা বিস্তার ও অগ্রযাত্রায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভা শেষে মরহুম মো. আছদ্দর আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহবাজপুরে আছদ্দর আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬