সংবাদ শিরোনাম ::
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ
ষাটমাকন্ঠ ডেস্ক
- আপডেট সময় : ০৭:১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 118
রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতসহ ১১ দলীয় জোট।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিষয়টি জানান।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জোটের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনসহ পারস্পরিক রাজনৈতিক সমঝোতা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।














