০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

সাদা-কালো পতাকা টানানোর ঘটনায় তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 78
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন জেলা, সরকারি-বেসরকারি স্থাপনা ও সড়কে আরবি হরফসংবলিত সাদা-কালো পতাকা টানানোকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এর পেছনে কারা রয়েছে, কী উদ্দেশ্যে এটি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং সরকার তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ ধরনের ঘটনার কারণে আন্তর্জাতিক পর্যায়ে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকার কারণ নেই। সরকার বিষয়টি খতিয়ে দেখছে। কেন হচ্ছে, কারা করছে— এসব আমরা তদন্ত করছি।

তথ্য উপদেষ্টা জানান, তিনি ব্যক্তিগতভাবেও বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিগোচর করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যাদের এ বিষয়ে সক্রিয় দেখা যাচ্ছে, তারাই প্রকৃত পরিকল্পনাকারী— এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এত ব্যাপকভাবে ঘটনাগুলো ঘটেছে, তাই এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং আশা করি, এর প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে।

ব্রিফিংয়ে তিনি সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি জানান, সরকার ধীরে ধীরে নগদ সহায়তা (ক্যাশ ট্রান্সফার) ব্যবস্থার পরিধি বাড়াতে চায়, যাতে মানুষকে নির্দিষ্ট স্থানে গিয়ে ভর্তুকিপণ্য সংগ্রহের প্রয়োজন কমে আসে।

তিনি বলেন, চলতি অর্থবছরে আরও ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। ভবিষ্যতে নগদ সহায়তা ও কার্ডভিত্তিক সেবা আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাদা-কালো পতাকা টানানোর ঘটনায় তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০২:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬