০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

জুনের শুরুতে চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 105
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল মে মাস। মাসের শেষদিকে এসে সেই বৃষ্টির প্রবণতা কমেছে, বেড়েছে তাপমাত্রা। তবে গত কয়েক বছরের তুলনায় এ বছর মে মাসের বেশির ভাগ সময়ই দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বা তীব্র ভ্যাপসা গরমে পুড়তে হয়নি দেশের মানুষকে। মাসজুড়ে থেমে থেমে হওয়া বৃষ্টিপাত তাপমাত্রাকে সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রেখেছে।

তবে জুনের শুরুতে আবহাওয়ার চিত্র কিছুটা বদলাতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভ্যাপসা গরমের অস্বস্তিও বাড়তে পারে।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, জুনের প্রথম সপ্তাহজুড়ে দেশের আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে। কোথাও বৃষ্টি, কোথাও রোদ—এমন পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এ অবস্থায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া আগামী বুধবার পর্যন্ত সারাদেশে তাপমাত্রা একইরকম থাকতে পারে। এ সময়ে দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুনের শুরুতে চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬