১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী Logo বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে সড়কে সাইনবোর্ড স্থাপন Logo জুড়ীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ Logo পুলিশ সদস্যের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো কোম্পানীগঞ্জ বাজার Logo কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী Logo বড়লেখায় আল-ইক্বরা’র ৮ম কমিটি গঠন Logo রাজনৈতিক পটপরিবর্তনেও থামেনি শিশু ধ র্ষ ণ ও হ ত্যা Logo ডিফেন্ডার ডেভিড আলাবার বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে

ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক

ষাটমাকন্ঠ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 2

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আত্মত্যাগ, মানবিকতা ও সম্প্রীতির আহ্বান জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেম এবং বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপন।

মঙ্গলবার (২৬ মে) রাতে এক বার্তায় তারা ষাটমাকন্ঠ পত্রিকার সংশ্লিষ্ট সকল প্রতিনিধি, পাঠক, শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপন দাতাসহ দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ত্যাগ, তাকওয়া ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়েই মুসলিম উম্মাহর মাঝে আসে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য বার্তা বহন করে।

হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ তুলে ধরে তারা বলেন, মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য ও কোরবানির শিক্ষা মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। সেই আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বর্তমান সময়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অস্থিরতার বিপরীতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেও মন্তব্য করেন তারা।

মহান আল্লাহর দরবারে সকলের কোরবানি ও ইবাদত কবুলের জন্য প্রার্থনা জানিয়ে তারা আরও বলেন, সমগ্র দেশের মানুষের জীবনে সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি বয়ে আসুক। বস্তুনিষ্ঠ সংবাদপত্রের স্বাধীনতা, একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে বার্তার শেষে তারা বলেন, ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন। ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক

আপডেট সময় : ১০:০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬