০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

অদ্ভুত ধরনের বামন ছায়াপথের খোঁজ পাওয়া গেছে

বিজ্ঞান ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 658

অ্যান্ড্রোমিডাকে ঘিরে থাকা ৩৬টি নতুন বামন ছায়াপথের (গ্যালাক্সি) খোঁজ পাওয়া গেছে | নাসা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে আমাদের মিল্কিওয়ের নিকটতম গ্যালাকটিক প্রতিবেশী অ্যান্ড্রোমিডাকে ঘিরে থাকা ৩৬টি নতুন বামন ছায়াপথের (গ্যালাক্সি) খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। বামন ছায়াপথগুলোর মধ্যে বেশ কয়েকটি একই দিকে সারিবদ্ধভাবে অবস্থান করছে, যা বেশ অস্বাভাবিক। ছায়াপথের অবস্থান সাধারণত বিশৃঙ্খল গতির ফলে ঘটে থাকে, আর তাই ছায়াপথগুলোর একই দিকে অবস্থান করার ঘটনা বেশ অস্বাভাবিক। আর তাই বিজ্ঞানী ড্যানিয়েল ওয়েইজ এই আবিষ্কারকে একটি অপ্রত্যাশিত ও আশ্চর্য ঘটনা বলে বর্ণনা করেছেন।

নতুন সন্ধান পাওয়া ছায়াপথগুলো কোনো এক বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, বড় ধরনের মহাজাগতিক সংঘর্ষ ছায়াপথগুলোর গঠনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ অ্যান্ড্রোমিডার বামন ছায়াপথগুলো মিল্কিওয়ের ছায়াপথের তুলনায় ভিন্ন ধরনের বিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছে। অনুমান করা হচ্ছে, ২০০ থেকে ৫০০ কোটি বছর আগে ছায়াপথগুলো তৈরি হয়েছে। এই আবিষ্কার ছায়াপথের বিবর্তন ও অতীতের মহাজাগতিক ঘটনার প্রভাব বোঝার জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, বামন ছায়াপথগুলো প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। তবে প্রত্যাশার চেয়ে অনেক দেরিতে এসব ছায়াপথে তারা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউসি বার্কলে জ্যোতির্বিজ্ঞানী আলেসান্দ্রো সাভিনো বলেন, এই চলমান তারা গঠনের বিষয়টি প্রতিষ্ঠিত ভবিষ্যদ্বাণীর বিরোধিতা করছে। নতুন আবিষ্কার আমাদের মিল্কিওয়েতে একই ধরনের ছায়াপথের গঠনের অনুমানকে চ্যালেঞ্জ করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অদ্ভুত ধরনের বামন ছায়াপথের খোঁজ পাওয়া গেছে

আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫