শ্রীমঙ্গল নটরডেম স্কুলে পাসের হার ৯৯.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
- আপডেট সময় : ০৩:১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 79
এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯ দশমিক ০৯ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১১১ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। তাঁদের মধ্যে ১১০ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১০৯ জন। একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
জিপিএ-৫ পাওয়া ২৪ শিক্ষার্থীর মধ্যে ২৩ জন বিজ্ঞান বিভাগের এবং একজন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।
ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা যায়। শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের এই ফল তাঁদের পরবর্তী শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় আরও মনোযোগী করতে একাডেমিক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও বাড়তি নজরদারি অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষের আশা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে প্রতিষ্ঠানটির ফলাফল আরও ভালো হবে।





















