১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

বড়লেখায় দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

এমরান আহমদ, বড়লেখা
  • আপডেট সময় : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 121
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ নবীনচন্দ্র মেমোরিয়াল (এনসিএম) উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বিলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনের স্মরণে রচনা, কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুভ্র কান্তি সেন ও সাইফুল ইসলাম। এ সময় সহকারী শিক্ষক নিত্যলাল বিশ্বাস, মতিউর রহমান, ফারজানা ফেরদৌস, ফারজানা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আপডেট সময় : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬