১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মানবতার চেয়ে বড় ধর্ম পৃথীবিতে নেই: অনিরুদ্ধ দাস, ভারতীয় হাই কমিশনার

খোর্শেদ আলম, জুড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 320
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মানুষের একটাই ধর্ম—মানবতা। মানবতার চেয়ে বড় পৃথিবীতে কিছুই নেই।” এমন মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট-এর সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।

বুধবার (৪ মার্চ) বিকালে জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামে প্রায় ৮০ বছর ধরে একান্নবর্তী পরিবার হিসেবে বসবাস করে আসা একটি ঐতিহ্যবাহী পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। পূর্বপুরুষের ঐতিহ্য অটুট রেখে দীর্ঘ আট দশক ধরে একই ছাদের নিচে পারিবারিক বন্ধন ধরে রাখার বিষয়টি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।

সহকারী হাই কমিশনার বলেন, আট দশক ধরে আপনারা যে একান্নবর্তী পরিবার হিসেবে বসবাস করছেন, তা সত্যিই অনুকরণীয়। আপনাদের এই ঐতিহ্য শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের মানুষের জন্যও অনুপ্রেরণার উৎস হবে। একান্নবর্তী পরিবারের এই দৃষ্টান্ত দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, এই এলাকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস ও জীবনযাপন করছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন সহাবস্থান সমাজে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকালে তিনি পরিবারের সংরক্ষিত বিভিন্ন ঐতিহ্য ঘুরে দেখেন এবং তাদের সাংস্কৃতিক চর্চা সরেজমিনে পরিদর্শন করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি তাদের পারিবারিক ইতিহাস, আচার-অনুষ্ঠান ও প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা মূল্যবোধ সম্পর্কে অবগত হন।

তিনি আরও বলেন, আজকের এই স্মৃতি আমার আজীবন মনে থাকবে। আপনাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হলাম।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সচিব রাজেশ ভাটিয়া, ধামাই চা বাগানের জিএম কাজল মাহমুদ এবং গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল প্রমুখ।

স্থানীয়রা জানান, বিনন্দপুর গ্রামের এই পরিবারটি দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি ও পারিবারিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। তাদের এই ঐতিহ্য নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবতার চেয়ে বড় ধর্ম পৃথীবিতে নেই: অনিরুদ্ধ দাস, ভারতীয় হাই কমিশনার

আপডেট সময় : ০৩:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬