০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

ষাটমাকন্ঠ
  • আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 149

ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান প্রাইমারি ওয়েভের কাছে নিজের সংগীত ক্যাটালগের স্বত্ব বিক্রি করেছেন বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। বুধবার (১১ ফেব্রুয়ারি) পপসংগীতের দুনিয়ায় আলোচিত এই খবরটি প্রকাশ করেছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়-বিনোদনবিষয়ক ওয়েবসাইট টিএমজেড খবরটি প্রথম প্রকাশ করে। তারা জানায়, প্রাপ্ত আইনি নথি অনুযায়ী ‘উপস! আই ডিড ইট অ্যাগেইন’ ও ‘টক্সিক’ খ্যাত এই গায়িকা গত ৩০ ডিসেম্বর চুক্তিতে সই করেন।

সূত্রের বরাতে টিএমজেড আরও জানায়, চুক্তির অর্থমূল্য প্রায় ২০ কোটি ডলারের কাছাকাছি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৪ কোটি টাকা)।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে নিশ্চিত করেছেন, স্পিয়ার্স ও প্রাইমারি ওয়েভের মধ্যে চুক্তির খবরটি সঠিক। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রাইমারি ওয়েভের মালিকানায় হুইটনি হিউস্টন, প্রিন্স ও স্টিভি নিক্সের মতো শিল্পীর সংগীত রয়েছে। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ব্রিটনি স্পিয়ার্সও প্রকাশ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

৪৪ বছর বয়সী স্পিয়ার্স সর্বকালের অন্যতম সফল পপশিল্পী। ১৯৯৮ সালে ‘বেবি ওয়ান মোর টাইম’ গান দিয়ে বিশ্বসংগীতে যাত্রা শুরু করে তিনি দ্রুত শীর্ষস্থান দখল করেন। স্বত্ব বিক্রির চুক্তির আওতায় তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ (ইউ ড্রাইভ মি) ক্রেজি’, ‘সারকাস’, ‘গিম্মি মোর’ এবং ‘আই অ্যাম অ্যা স্লেভ ফর ইউ’।

স্পিয়ার্সের নবম ও সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘গ্লোরি’ প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। তবে সেই সময়টিতে তিনি আদালতের নির্দেশে অভিভাবকের তত্ত্বাবধানে ছিলেন। এই ব্যবস্থায় ২০০৮ সাল থেকে ব্রিটনির অভিভাবক হিসেবে ছিলেন তাঁর বাবা জেমি স্পিয়ার্স। ২০২১ সালের নভেম্বরে ১৩ বছরব্যাপী অভিভাবকত্বের এই অধীন থেকে মুক্তি পান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬