০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের গর্বময় নাম

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 315
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবসে আকাশে উড়লো লাল-সবুজের গৌরব। সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই ব্যতিক্রমী কীর্তির মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্বর্ণাক্ষরে লেখা হলো বাংলাদেশের নাম।

আজ মঙ্গলবার ‘টিম বাংলাদেশ’-কে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত বর্ণনা অনুযায়ী, স্কাইডাইভিং বা প্যারাসুট জাম্পের সময় একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়ে ‘টিম বাংলাদেশ’। ১৬ ডিসেম্বর ২০২৫, ঢাকায় বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবসে এই ঐতিহাসিক অর্জন সম্পন্ন হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাহসী স্কাইডাইভারদের সমন্বয়ে গঠিত ‘টিম বাংলাদেশ’ এই উদ্যোগ গ্রহণ করে জাতীয় ঐক্য, সহযোগিতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয়ে। বিজয়ের দিনে আকাশে পতপত করে উড়তে থাকা ৫৪টি লাল-সবুজ পতাকা যেন পুরো জাতির গর্ব ও আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠে।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, “আজ শুধু আমাদের নয়, সমগ্র জাতির জন্য একটি গর্বের দিন। এই অর্জনের আনন্দ আমরা দেশের প্রতিটি মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।”

এই ঐতিহাসিক প্যারাস্যুটিংয়ে অংশ নেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ দেশের ৫৪ জন দক্ষ স্কাইডাইভার। তাঁদের সম্মিলিত সাহস, নিষ্ঠা ও দেশপ্রেমের ফলেই বিজয়ের আকাশে রচিত হলো এক অনন্য বিশ্ব রেকর্ড।

বিশ্বের বুকে বাংলাদেশের এই অর্জন প্রমাণ করে-সাহস, ঐক্য আর স্বপ্ন থাকলে আকাশও আর সীমা নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের গর্বময় নাম

আপডেট সময় : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬