১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল Logo বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা ঘটলো Logo সংস্কৃতির মিলনমেলায় মুখর নটমণ্ডপ প্রাঙ্গণ Logo কেয়ার ভিসার নামে প্রতারণা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা Logo ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন Logo আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন Logo সিলেট শিক্ষাবোর্ডে নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক Logo উপজেলা বিজ্ঞান মেলায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ঝলক Logo বড়লেখায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটে ইন্টার্ন রিসেপশন ২০২৫

দক্ষ চিকিৎসক হওয়ার মূলভিত্তি নলেজ, স্কিল ও এটিচিউড — প্রফেসর ডা. মো. ইসমাইল পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 206
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইন্টার্ন চিকিৎসক রিসেপশন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল পাটোয়ারী বলেন, “ইন্টার্নশিপ হলো একটি সেতু- যা চিকিৎসা শিক্ষার্থীকে ভবিষ্যৎ চিকিৎসা সেবায় দক্ষ করে তোলে। তিনি আরও বলেন, “নলেজ, স্কিল ও এটিচিউড- এই তিনটি ভিত্তিই একজন চিকিৎসকের প্রকৃত সাফল্যের মূল চাবিকাঠি। চিকিৎসা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ইন্টার্নশিপ। এখান থেকেই ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি স্থাপিত হয়।

তিনি বলেন, “নলেজ নিয়মিত আপডেট রাখতে হবে, স্কিল ইন্টার্নশিপের সময়েই সবচেয়ে বেশি শাণিত হয়, আর এটিচিউড-সিমপ্যাথি ও এমপ্যাথি-চিকিৎসকের সবচেয়ে শক্তিশালী শক্তি।”

তিনি আরও বলেন, অনেক সময় চিকিৎসকরা প্রচেষ্টা সত্ত্বেও রোগীর প্রশংসা পান না-এর প্রধান কারণ এটিচিউড। তাই পেশাগত আচরণ ও রোগীর প্রতি সদাচরণকে তিনি সর্বাধিক গুরুত্ব দেন। একই সঙ্গে নৈতিকতার চর্চা ও জবাবদিহির বিশ্বাস চিকিৎসা পেশাকে আরও মানবিক করবে বলেও তিনি মত দেন।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট শাখার উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ‍্যায় অনুষ্ঠিত ইন্টার্ন চিকিৎসক রিসেপশন ও ক‍্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠানে সিলেটের পাঁচটি মেডিকেল কলেজের সদ্য এমবিবিএস পাস করা চার শতাধিক নবীন চিকিৎসক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনডিএফ কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক।

মাওলানা হাবিবুর রহমান, ছবি: ষাটমাকন্ঠ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনডিএফ সিলেটের প্রধান উপদেষ্টা এবং সিলেট জেলা জামায়াতের আমির, সিলেট–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ সিলেট শাখার সভাপতি প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার। সঞ্চালনায় ছিলেন ডা. মো. জাহেদ হোসাইন ও ডা. মো. সোহেল।

বিষয়ভিত্তিক আলোচনায় “বিল্ডিং ক্লিনিক্যাল কনফিডেন্স” শীর্ষক সেশন পরিচালনা করেন ডা. মুহিবুর রহমান এবং “মেডিকেল ক্যারিয়ার ডেভেলপমেন্ট” বিষয়ে আলোচনা করেন ডা. আব্দুর রউফ মুন্না। এছাড়াও বক্তব্য দেন এনডিএফ কেন্দ্রীয় সহ–সভাপতি (সিলেট বিভাগ) ডা. আবুল হাশেম চৌধুরী ও এনডিএফ (সিওমেক) সভাপতি ডা. খালেদ মাহমুদ, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

সিলেটে ইন্টার্ন রিসেপশন ২০২৫

দক্ষ চিকিৎসক হওয়ার মূলভিত্তি নলেজ, স্কিল ও এটিচিউড — প্রফেসর ডা. মো. ইসমাইল পাটোয়ারী

আপডেট সময় : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫