০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লিওনার্দো ডিক্যাপ্রিওর পছন্দের ৭ সিনেমা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 141
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাধারণত নিজের অভিনীত সিনেমা দেখেন না লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে ক্ল্যাসিক সিনেমার ভীষণ ভক্ত তিনি। শুধু হলিউড নয়, জাপানিজ, ইতালিয়ান—পৃথিবীর নানা প্রান্তের, নানা ভাষার সিনেমা রয়েছে তাঁর পছন্দের তালিকায়। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও জানিয়েছেন সাতটি সিনেমার নাম, যেগুলো তাঁর বারবার দেখা।

বাইসাইকেল থিভস (১৯৪৮)

ইতালিয়ান নির্মাতা ভিত্তোরিও ডি সিকার ‘বাইসাইকেল থিভস’ বদলে দিয়েছিল চলচ্চিত্রের ভাষা। কর্মহীন বাবা তাঁর ছেলেকে নিয়ে চুরি হওয়া সাইকেল খুঁজে বেড়ায় রোমের রাস্তায়। হতাশায় ক্লান্ত হয়ে একসময় সেও একটি সাইকেল চুরি করে, কিন্তু ধরা পড়ে যায়।

২০০১: আ স্পেস ওডিসি (১৯৬৮)

স্ট্যানলি কুবরিকের এ সায়েন্স ফিকশনকে সর্বকালের অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। কাহিনির শুরু কয়েক মিলিয়ন বছর আগে আফ্রিকার এক মরুভূমিতে। সেখানে একদল আদি-বনমানব একটি বিরাট পাথরের ফলক আবিষ্কার করে।

জাপানি চলচ্চিত্রের মাস্টারপিস হিসেবে গণ্য করা হয় নির্মাতা ইয়াসুজিরো ওজুর ‘টোকিও স্টোরি’কে। এক বৃদ্ধ দম্পতির গল্প, যারা গ্রাম থেকে টোকিও শহরের উদ্দেশে রওনা হয় সন্তানদের সঙ্গে দেখা করতে।

ভার্টিগো (১৯৫৮)

আলফ্রেড হিচককের এই আলোচিত সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি হয়েছে এক গোয়েন্দাকে ঘিরে। তার উচ্চতাভীতি আছে। তদন্তের প্রয়োজনে এক নারীকে অনুসরণ করতে গিয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়ে।

দ্য বিগ লেবোস্কি (১৯৯৮)

জেফরি লেবোস্কি নামের এক অলস প্রকৃতির লোক হঠাৎ আক্রমণের শিকার হয়। পরে জানতে পারে, হামলাকারীর টার্গেট ছিল একই নামের আরেক লোক, যে বিরাট ধনী।

GOODFELLAS

গুডফেলাস (১৯৯০)

মার্টিন স্করসেসির এই গ্যাংস্টার সিনেমা নাকি হাজারবার দেখেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৯৫৫ থেকে ১৯৮০ সালের মধ্যে এক মাফিয়ার উত্থান ও পতনের গল্প দেখানো হয়েছে গুডফেলাস সিনেমায়।

Taxi-Driver

ট্যাক্সি ড্রাইভার (১৯৭৬)

মার্টিন স্করসেসির প্রথম দিকের সবচেয়ে আলোচিত সিনেমা। ১৫ বছর বয়সে প্রথম সিনেমাটি দেখেন ডিক্যাপ্রিও। এরপর ১০০ বারের বেশি দেখেছেন। নিউইয়র্ক শহরে ট্যাক্সি চালায় এমন এক একাকী মানুষের গল্প। মানসিকভাবে অস্থির। রাতের পর রাত ঘুমায় না। একসময় জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিওনার্দো ডিক্যাপ্রিওর পছন্দের ৭ সিনেমা

আপডেট সময় : ০৮:০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫