০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্র জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত

বাসস
  • আপডেট সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 197

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত হওয়া চলচ্চিত্রকারকে পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ছবি: পিআইডি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে।

‘কুরাক’ (কিরগিজ ভাষায়: প্যাচওয়ার্ক) চলচ্চিত্রটি পুরস্কারের অর্থমূল্য দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ১ লাখ ওন।

আজ (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক ঝুমাকমাতোভা-এর হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ভিশন এশিয়া’ শাখায় প্রতিযোগী চলচ্চিত্রসমূহের মধ্য থেকে ‘কুরাক’কে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল পদকের জন্য নির্বাচন করা হয়।

সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের বিষয়বস্তুর ভিত্তিতে এ বছর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন করা হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ পুরস্কার চালু করা হয়।

চলচ্চিত্রটি শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারীবিক্ষোভের দৃশ্য দিয়ে, যেখানে পুরুষদের হামলা ও পুলিশের গ্রেফতারে সমাবেশ ভেঙে যায়। এখান থেকে কাহিনি প্রবাহিত হয় দুই তরুণী-গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম এবং সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের গল্পের সঙ্গে মিশে যায় নারীর অধিকার আন্দোলন, প্রদর্শনী ও পারফরম্যান্স আর্টের আর্কাইভ ফুটেজ, যা বর্তমান বাস্তবতার প্রেক্ষাপট তৈরি করে।

নামের মতোই-‘কুরাক’ (কিরগিজ ভাষায় : প্যাচওয়ার্ক)—চলচ্চিত্রটি দেখায় কীভাবে ভিন্ন ভিন্ন নারীর কণ্ঠস্বর একত্রে মিলে নিপীড়নের প্রাচীর ভেদ করে গড়ে তোলে বুলন্দ আওয়াজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্র জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত

আপডেট সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫