১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক এক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 322
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ এক চোরাকারবারী গ্রেপ্তার হয়েছে।

বুধবার ৩ আগস্ট ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলা শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকা সংলগ্ন রোডে অভিযান চালিয়ে ১ লক্ষ শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ তুহিন আহমদ (২০) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, ভোরে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মেরাজুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি দল দত্তগ্রামে অভিযান চালিয়ে তুহিনকে গ্রেপ্তার করেন। পরে তার হেফাজতে থাকা ভারতে উৎপাদিত আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের মোট ১ লাখ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিনকে বিড়িসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

ষাটমা/এমরান/মহি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক এক

আপডেট সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫