০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 207

‘বাজি’ গানের ভিডিওতে ইমন চৌধুরী ও হাশিম মাহমুদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক বছরের বেশি সময় পর প্রকাশ পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান। ‘বাজি’ শিরোনামের গানটি লিখেছেন সাদা সাদা কালা কালা খ্যাত হাশিম মাহমুদ। ইমন চৌধুরীর সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। গানের ভিডিওতে দেখা গেছে তাঁদের।

হাশিম মাহমুদের লেখা বাজি গানটিতে ফুটে উঠেছে সাধারণ এক রমণীর অপার্থিব মোহময়ী নিষ্পাপ ও কোমল প্রেমের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা কণ্ঠ ও সুরের মেলবন্ধন দেখা গেছে গানটিতে। ইমন চৌধুরীর সংগীতায়োজনে এই গানে আরও ফুটে উঠেছে বৈচিত্র্যময় লোকজ সংগীত, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাদ্যযন্ত্রের মাধুর্য এবং প্রাণশক্তিতে ভরপুর লোকশিল্প।

বৃত্তাকারে ঘুরে ঘুরে নাচের সঙ্গে গান করার জন্য বিখ্যাত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধুয়া গানের দলকেও দেখা গেছে গানটিতে। এক শতাব্দীর বেশি সময় ধরে লালন করা এক অপরূপ সাংস্কৃতিক নিদর্শন বহন করে চলছে তারা। বাজির ধ্বনি আরও সমৃদ্ধ করেছেন বংশীবাদক কিয়ো উ প্রু মারমা এবং তাঁর দাদি ম্রাকোইচিং মারমা। ম্রাকোইচিং গানটিতে কণ্ঠ দিয়েছেন মারমা ভাষায়।

ইমন চৌধুরী বলেন, ‘এই গান হচ্ছে কথা কইয়ো গানের আরেকটি পার্ট। বলা যায়, বাজি হচ্ছে কথা কইয়ো গানের জবাব। কথা কইয়ো হলো মেয়ের পয়েন্ট অব ভিউ থেকে। আর এই গান সেই মেয়ের কথার পরিপ্রেক্ষিতে ছেলেটির জবাব। আগের গানটিতে মৈমনসিংহ গীতিকা যুক্ত করা হয়েছিল। এবার জালাল উদ্দিন খাঁর একটি গান আমরা সুর করে যুক্ত করেছি ধোয়া গানের ঘরানায়।’

ইমন চৌধুরী আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, এই গানে যেন পুরো বাংলাদেশের রূপ দেখাতে পারি। গানটি দেখে যেন মনে হয় এটাই বাংলাদেশ। পাহাড়, সমুদ্র, নদী, সমতলের সঙ্গে গানটির কথা, সুর, নাচ, ভিজুয়াল—সব মিলিয়ে এটি এমন এক সুরেলা সমন্বয়, যেখানে একসঙ্গে ধরা পড়েছে বাংলাদেশের প্রতিচ্ছবি।’

বাজি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের চতুর্থ গান। সর্বশেষ গত বছরের মে মাসে প্রকাশ পেয়েছিল ‘অবাক ভালোবাসা’। ওয়ারফেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে নতুন আঙ্গিকে গানটি পরিবেশন করেছিল ব্যান্ডটি।

শুনুন কোক স্টুডিও বাংলার নতুন গান ‘বাজি’:

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন

আপডেট সময় : ০৭:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫