০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদিবাসী দিবসের নাটকে মণিপুরি মেয়ে জয়ার গল্প

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 508

এনটিভিতে ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে নাটক ‘জয়া’ । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন শুভাশিস সিনহা।

নাটকের গল্প তৈরি হয়েছে মূল চরিত্র জয়াকে ঘিরে। মৃত্যুপথযাত্রী মায়ের কাছে জয়া জানতে পারে তাঁর আসল পরিচয়। শহরে বড় হওয়া জয়া একজন মণিপুরি কন্যা। সেই পরিচয় আর শেকড়ের সন্ধানে জয়া একদিন রওনা হয় মণিপুরিপাড়ায়। আবিষ্কার করে পালাকার কানাইকে, প্রকাশ হতে থাকে এক বিষাদ ও মায়ামাখা জীবনের ছবি। বলা না-বলার গোপন বেদনায় বিহ্বল জয়া। এমন গল্প নিয়ে নির্মিত নাটকটিতে জয়ার ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা। পালাকার কানাইয়ের ভূমিকায় গৌরহরি চ্যাটার্জি। আরও আছেন নির্মল কুমার সিনহা, অঞ্জনা সিনহা, সজলকান্তি সিংহ, স্বর্ণালি শর্মা, চয়ন, সমরজিৎ, শাশ্বতীসহ মণিপুরি থিয়েটার ও মণিপুরি সম্প্রদায়ের একদল অভিনয়শিল্পী।

‘জয়া’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত
‘জয়া’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

নাটকটি প্রযোজনা করেছেন উত্তম কুমার সিংহ। চিত্রগ্রহণে ছিলেন আবিদ মল্লিক, শিল্প নির্দেশক সজলকান্তি সিংহ, সংগীতে শর্মিলা সিনহা, সম্পাদনায় ফয়সাল নিপুণ এবং সহকারী পরিচালনায় জন উইলিয়াম। প্রযোজনা সংস্থা তাহারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদিবাসী দিবসের নাটকে মণিপুরি মেয়ে জয়ার গল্প

আপডেট সময় : ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫