০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গুজব উড়িয়ে রোমান্টিক মুডে সাকিব-শিশির

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 285
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশিরের দাম্পত্য জীবন নিয়ে আবারও গুজব ছড়িয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। এরপর যাচাই না করেই কিছু গণমাধ্যম খবরও প্রকাশ করে। তবে সাকিব-শিশির মার্কিন যুক্তরাষ্ট্রে সুখে-শান্তিতেই আছেন।

আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে শিশিরের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন সাকিব। ক্যাপশনে অবশ্য কিছুই লেখা ছিল না। পোস্ট করতেই কমেন্টবক্স ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। অনেকে আবার গুজব রটনাকারীদের একহাত নিয়েছেন। দুজনের দাম্পত্য জীবন স্বাভাবিক আছে বলেও তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সাকিব-শিশিরকে ঘিরে বিচ্ছেদের গুজব অবশ্য নতুন নয়। এর আগে একবার ফেসবুকে সাকিবের সঙ্গে বেশিরভাগ ছবি মুছে ফেলেছিলেন শিশির। তখনও তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। গত বছর ১৫ আগস্ট এক দীর্ঘ পোস্টে শিশির জানিয়েছিলেন, তাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আর দেশে ফিরতে পারেননি। জাতীয় দলের হয়েও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুজব উড়িয়ে রোমান্টিক মুডে সাকিব-শিশির

আপডেট সময় : ০৬:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫