০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আনন্দ আড্ডায় একটি দিন কাটাল সাংস্কৃতিক কর্মীরা

বড়লেখায় বর্ষবরণ উপলক্ষে ঝলমলে আয়োজনে সাংস্কৃতিক কর্মীদের আনন্দ আড্ডা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 707
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাচে, গানে ও হরেক রকমের বাঙালি খাবারের রসনাতৃপ্তির মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ বরণ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আনন্দ আড্ডায় একটি দিন কাটাল সাংস্কৃতিক কর্মীরা। একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর আড্ডায় মেতে ওঠেন। আয়োজনে কমতি রাখেননি উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার সাধারণ সম্পাদক ও শ্রুতিনন্দন একাডেমির পরিচালক শুভাশিস দে শুভ্র। মুলত শ্রুতিনন্দন একাডেমির শিক্ষার্থীদের কথায় ও উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, শ্রুতিনন্দন একাডেমি প্রাঙ্গণে ঘরোয়া আনন্দ-আড্ডায়, ভাব ও ভাবনার প্রাণখোলা বিনিময়ের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতি, সামাজিক সংগঠনের ব্যক্তিদের নিয়ে বর্ষবরণ উপলক্ষে আনন্দ আড্ডায় মত্ত্ব থাকেন সাংস্কৃতিক কর্মীরা।

আয়োজক বৃন্দের অন্যতম পরিচালক শুভাশিস দে শুভ্র সকাল থেকে বিরুপ আবহাওয়া দেখে অনেকটা চিন্তিত হয়ে পড়েন মেঘাচ্ছন্ন আকাশ আর গুড়ি-গুড়ি বৃষ্টিতে বেলা গড়িয়ে দুপুর হতে না হতেই একে একে এসেছেন অতিথিরা; আর অতিথিদের আগমনে তিনি খুশিতে আত্মহারা হয়ে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অবশ্য দিনের পরের অংশে সবাই ছিলেন গল্পে মশগুল।

উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার সহ-সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ-উল ইসলাম প্রিন্স অনুষ্ঠানে বিলম্ব করে আসলেও তাদেরকে শুভেচ্ছা জানান শ্রুতিনন্দন একাডেমির শিক্ষার্থীরা।

বড়লেখা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক তপন চৌধুরী ও উদীচী শিল্পীগোষ্ঠীর আবৃত্তি বিভাগের শিক্ষক হালিমাতুন সাদিয়া লিলির পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, লালন, হাছন, মুর্শিদী, বাউল, ভাটিয়ালী, আঞ্চলিক, পুরনো দিনের গান ও আবৃত্তি পরিবেশন করেন শ্রুতিনন্দন একাডেমির শিক্ষার্থীরা এবং মুখরিত করে রাখেন অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে বড়লেখার বিভিন্ন মহলের বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ পারভেজ, সদস‍্য মুজিবুর রহমান, কাজল চন্দ, কাজল দাস, দীপ্তা দাস।

এসময় আড্ডায় যুক্ত হন ইনডিজিনিয়াস বড়লেখা শাখার সাধারণ সম্পাদক প্রসেন্জিত শর্মা, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের সহকারি শিক্ষক বিমলা দেবী, মমতা রাণী দত্ত, ম‍ৌসুমী দত্ত, সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব টিটু দেবনাথসহ অনেকেই তাছাড়া এই আড্ডায় বাদ যাননি শ্রুতিনন্দন একাডেমির সংগীত বিভাগের শিক্ষক রিক্তা চন্দ সম্পা তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন। পরে শুভাশিস দে শুভ্র’র সহধর্মিণীর হাতের বৈশাখের ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারে রসনা বিলাসে এই আয়োজনের পূর্ণতা পায়।

বর্ষবরণে উপলক্ষে আনন্দ-আড্ডায়, ভাব ও ভাবনার প্রাণ খোলা এমন বাঙালিয়ানা আতিথিয়েতা ও ঘরোয়া আয়োজনের আন্তরিকতায় উপস্থিত অতিথিরা শ্রুতিনন্দন একাডেমির এই আয়োজন বেশ উপভোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আনন্দ আড্ডায় একটি দিন কাটাল সাংস্কৃতিক কর্মীরা

বড়লেখায় বর্ষবরণ উপলক্ষে ঝলমলে আয়োজনে সাংস্কৃতিক কর্মীদের আনন্দ আড্ডা

আপডেট সময় : ০৫:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫