০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজনীতি ও অভিনয়কে বিদায় জানালেন সোহেল রানা

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 531
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবীণ অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানাকে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে না। মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন তিনি। শুধু তাই নয়, রাজনৈতিক কর্মকাণ্ডেও আর কোনো কার্যক্রম করবেন না গুণী এ অভিনেতা।

সোহেল রানা বলেন, ‘দীর্ঘসময় ধরে চলচ্চিত্রে নিয়মিত কাজ করেছি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছি। দীর্ঘ পথচলায় আমার স্বজন-সহকর্মী ও দর্শকরা পাশে থেকেছেন। তাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি। কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা সময় অতিক্রম করায় মনে হলো অভিনয় থেকে অবসর নেয়া উচিত। তাই অভিনয়ে আমাকে আর কেউ দেখবেন না। তবে একটি সিনেমা পরিচালনা করব।

রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন গুণী এই মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে যেমন যুদ্ধে নেমেছিলেন, ঠিক তেমনি রাজনৈতিকভাবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমান প্রেক্ষাপট, দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় নানা বিষয় বিশ্লেষণ করে রাজনীতিকেও ফুলস্টপ করে দিলেন।

এ বিষয়ে তিনি বলেন, বয়স তো অনেক হয়েছে। এখন নিজেকে সময় দেয়া প্রয়োজন। পরিবারের সঙ্গে আরও বেশি সময় দেয়া উচিত। এ কারণে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম সেটি আর থাকা হচ্ছে না।

অগণিত ভক্তের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে গুণী এই অভিনেতা বলেন, জীবনে শেষ অবধি আমার ভক্তদের ভালোবাসা চাই। দর্শকের ভালোবাসার ঋণী হয়ে থাকতে চাই। কবর পর্যন্ত ভালোবাসার ঋণ নিয়ে যেতে চাই।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরপরই চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ সোহেল রানা। প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন পারভেজ ফিল্মস। এই প্রতিষ্ঠান থেকেই দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণ করেন তিনি।

১৯৭৩ সালে অভিনেতা ও পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এ সিনেমার মাধ্যমেই সোহেল রানা চরিত্রের অভিনেতা মাসুদ পারভেজ হয়ে ওঠেন পর্দার সোহেল রানা।

একই সিনেমার মাধ্যমে মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। অভিনয় ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি এ অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনীতি ও অভিনয়কে বিদায় জানালেন সোহেল রানা

আপডেট সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫