০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড Logo হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

‘আলট্রা লাইট’ বিমানের কারিগর জুলহাসের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 151

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির একটি প্রতিনিধি দল জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করা ঘরে তৈরি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের বিমানের কারিগর মানিকগঞ্জের ইলেকট্রিকমিস্ত্রি জুলহাস মোল্লার ভূয়সী প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন উদ্ভাবনী কাজে উৎসাহ যোগাতে জুলহাসকে তিনি আর্থিক সহযোগিতা উপহার দিয়েছেন ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বুধবার (৫ মার্চ) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করে।

সাংবাদিক আতিকুররহমান রুমন বলেন, জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে আমরা অভিভূত। জুলহাসের এই অদ্যমী ও প্রশংসনীয় কাজের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার উক্ত কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাশে থাকবে বিএনপি।

আতিকুর রহমান রুমন আরও বলেন, জুলহাস মোল্লাকে দেশের ভেতরে যেকোনো একটি ফ্লাইটে টিকিট করে প্লেনে চড়িয়ে উৎসাহ প্রদান করা হবে এবং আজকে তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাকে কিছু আর্থিক সহযোগিতা করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যেন কান্ত পন্ডিত ভোজন, রহমত লাবলু, সোহেল রানা, মিজানুর রহমান লিটন প্রমুখ।

উল্লেখ্য, শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা (২৮)। পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম। সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই ‘আলট্রা লাইট (আরসি)’ বিমান তৈরি করে আলোচনায় এসেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আলট্রা লাইট’ বিমানের কারিগর জুলহাসের পাশে তারেক রহমান

আপডেট সময় : ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫