০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার

ভিসার নিয়ম সহজ করলো নিউজিল্যান্ড

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 273
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে এবার ভ্রমণ ভিসায় নিয়ম আরও সহজ করল নিউজিল্যান্ড। নতুন নিয়মের আওতায় দেশটিতে ভ্রমণকারী পর্যটকেরা যাতে ভ্রমণে থেকেও সহজে কাজ করতে পারেন, সেই সুবিধা রাখা হয়েছে। যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে কাজ করেন, তারা এই ভিসা নিয়মের সুবিধা পাবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নতুন নিয়ম অনুযায়ী পর্যটকেরা নিউজিল্যান্ডে ৯০ দিন পর্যন্ত অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য ‘দূরবর্তী কাজ’ (রিমোট ওয়ার্ক) করতে পারবেন। তবে এর বেশি সময় অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতায় পড়তে হবে।

নিউজিল্যান্ড সরকার সোমবার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিতে ভ্রমণের জন্য ‘ডিজিটাল নোমাড’ বা ‘ডিজিটাল যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তি, যারা ভ্রমণের মধ্য থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।

এ নিয়ে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে জানান, ২৭ জানুয়ারি (সোমবার) থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। তিনি বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ও দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধু বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতিতে হয়, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। তারা এর বাইরে থাকবেন।

তিনি ঘোষণার পর একটি সংবাদ সম্মেলনে বলেন, কতজন লোক সুযোগটি গ্রহণ করবে, সে সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। তবে ডিজিটাল যাযাবর ভিসা বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিউজিল্যান্ড এমন লোকদের টার্গেট করছে, যারা এখানে কাজ করার এবং ভ্রমণের সুযোগ চান।

নিউজিল্যান্ডের অর্থনীতি ২০২৪ সালের তৃতীয় কোয়ার্টারে মন্দায় ডুবে যায়। সরকার প্রবৃদ্ধি বাড়ানোর উপায় খুঁজছে।

নিউজটি শেয়ার করুন

ভিসার নিয়ম সহজ করলো নিউজিল্যান্ড

আপডেট সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫